AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসির দারুণ গোলে সমতায় ফিরল আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৫ পিএম, ৭ জুলাই, ২০২৬

মেসির দারুণ গোলে সমতায় ফিরল আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে লিওনেল মেসির গোলে দারুণভাবে ম্যাচে ফিরেছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে পড়ার পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে ২–২ সমতা ফিরিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় দলটি। অবশেষে জাদুকরী মুহূর্ত উপহার দেন অধিনায়ক লিওনেল মেসি।

ডান প্রান্ত থেকে আসা আক্রমণে সতীর্থদের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর সুযোগ তৈরি হয় আর্জেন্টিনার। মেসি নিখুঁত ফিনিশে বল জড়িয়ে দেন মিশরের জালে, ফিরিয়ে আনেন ম্যাচের সমতা।

ম্যাচের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে শেষ ষোলোর লড়াইয়ে নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছে আর্জেন্টিনা। সমতায় ফেরার পর জয়ের লক্ষ্যেই আক্রমণ অব্যাহত রেখেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!