AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইফতারে রাখতে পারেন দুধ-তোকমার শরবত


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০২:৩৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ইফতারে রাখতে পারেন  দুধ-তোকমার শরবত

ইফতারে এমন একটি পানীয় দরকার, যা শরীরকে সতেজ রাখবে এবং সঙ্গে শক্তি যোগ করবে। দুধ তোকমার শরবত সেই সমাধান হতে পারে।

তোকমা বীজের শীতলতা ও দুধের পুষ্টিগুণ মিশ্রিত এই শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং রোজার ক্লান্তি দূর করে শরীরকে দ্রুত চাঙ্গা করে। ঘরেই সহজ উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়।

উপকরণ:

দুধ: ১ গ্লাস
তোকমার দানা: ১ টেবিল চামচ
চিনি: ১ টেবিল চামচ
বরফকুচি: ২ টেবিল চামচ
রুহ-আফজা: ১/২ চা চামচ
পানি: প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালী:

# দুধ গরম করে ঠান্ডা করে নিন।
# শরবত তৈরির জন্য ৩০ মিনিট আগে তোকমার দানা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন।
# ভিজানো দানা ঠান্ডা দুধে মেশান।
# চিনি ও রুহ-আফজা দিয়ে ভালো করে মিশান।
#  বরফকুচি যোগ করে আরও একবার মেশান।
#  ঠান্ডা করে পরিবেশন করুন।


একুশে সংবাদ/ওজি

Link copied!