হামদর্দ বাংলাদেশের (রিজিয়ন-৫) চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের বিপণন বিভাগের কর্মকর্তা ও চিকিৎসকদের অংশগ্রহণে সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন ) চট্টগ্রামের একটি স্থানীয় পাঁচতারকা হোটেলে দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করা হয়।
হামদর্দ বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক কামরুন নাহার হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আমিরুল মোমেনীন মানিক এবং ক্রয় ও আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম।
উপপরিচালক (বিপণন) ডা. আবুল তৈমুর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপপরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) আবু জাফর মো. সাদেক, সহকারী পরিচালক আবুল হাসনাত ভূঁইয়াসহ হামদর্দের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কনফারেন্সে বিপণন কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

