AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদিনা ফজলুল হক সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা



আদিনা ফজলুল হক সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষা কমিটি-২০২৬-এর উদ্যোগে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইমানুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আসগার হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. খায়রুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ইউসুফ আলী এবং শিক্ষার্থীদের পক্ষে আমিনুল ইসলাম, সাব্বির আহমেদ ও আব্দুল হালিম।

অনুষ্ঠানে নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলেন— মানবিক বিভাগ থেকে রাহমাতিকা, শরিফা ও ইমা এবং বিজ্ঞান বিভাগ থেকে তাসনিম ইসলাম, ফারজিয়া আক্তার ও সাহিদা খাতুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক আশিক ইকবাল এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ইসরাত জাহান তুলি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!