AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাপটি পিঠা তৈরির রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১০:২১ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৬

চাপটি পিঠা তৈরির রেসিপি

শীতের সন্ধ্যায় গরম গরম চাপটি পিঠা আর ঝাল কোনো ভর্তা হলে জমে যায় বেশ। এই পিঠা তৈরি করা যাবে শুকনো চালের গুঁড়া দিয়েও। 

তৈরি করতে যা লাগবে

চালের গুঁড়া- ১ কাপ
পেঁয়াজ কুচি- ৪ টেবল চামচ

মরিচ কুচি- ১ চা চামচ

ধনে পাতা কুচি- ২ টেবল চামচ

আদা মিহি কুচি- ১ চা চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

লবণ- স্বাদমতো

পানি- প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন

সব উপকরণ অল্প পানি দিয়ে মেখে গোলা তৈরি করে নিন। খুব বেশি ঘন বা পাতলা হবে না। এরপর চুলায় তাওয়া বসিয়ে অল্প তেল মাখিয়ে মাখিয়ে নিন। এবার একটি গোল চামচের সাহায্যে তৈরি করে রাখা গোলা দিয়ে পাতলা করে ছড়িয়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চাপটি উল্টে দিন, এভাবে আরও কিছুক্ষণ রাখুন। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!