AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২০ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৬

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

এর আগে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর।

মামলার নথি অনুযায়ী, গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের প্রেক্ষিতে সারোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে এর আগের দিন, ১৮ জানুয়ারি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত ওই আদেশ সাময়িকভাবে স্থগিত করেছিলেন।

প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে সে সময় শুনানি করেন আইনজীবী মলয় কুমার রায়।

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশনার আগেই নির্বাচন কমিশন ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। সর্বশেষ হাইকোর্টের আদেশে তার প্রার্থিতা ফের কার্যকর হলো।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!