AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুম-খুন মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০১ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৬

গুম-খুন মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আসামিপক্ষের আইনজীবীরা জিয়াউলের অব্যাহতি চাওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেন। এরপর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ জিয়াউলের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পাঠ করেন। অভিযোগ শুনার পরে ট্রাইব্যুনাল জিজ্ঞাসা করেন, জিয়াউল কি নিজে দোষ স্বীকার করবেন। জিয়াউল দাঁড়িয়ে জানান, ‘দোষী নই’।

এরপর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন এবং সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্যের জন্য দিন নির্ধারণ করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও শাইখ মাহদী। আসামিপক্ষের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।

সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে জিয়াউল ট্রাইব্যুনালে হাজির হন। তিনি বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন।

এর আগে ৮ জানুয়ারি তার আইনজীবীরা তিনটি অভিযোগের বিরুদ্ধে আপত্তি জানিয়ে ট্রাইব্যুনালের কাছে অব্যাহতির আবেদন করেন। তাদের দাবি, রাষ্ট্রপক্ষের তথ্য-উপাত্তে জিয়াউলের কোনো সংশ্লিষ্টতা নেই। ৪ জানুয়ারি প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের শুনানি শেষ করেন এবং জিয়াউলের কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ প্রদান করেন। চিফ প্রসিকিউটর বিচারকের কাছে অভিযোগ গঠনের আবেদন করেন।

মামলায় আনা তিনটি অভিযোগের মধ্যে প্রথমটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে জিয়াউলের উপস্থিতিতে তিনজন নিহত হওয়ার ঘটনা।

দ্বিতীয় অভিযোগ ২০১০-২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫০ জনকে হত্যা সংক্রান্ত।

তৃতীয় অভিযোগে একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলা অঞ্চলে ৫০ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে।

এসব হত্যাকাণ্ডের দায়ে গত ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় এবং একই দিনে ফরমাল চার্জ দাখিল করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!