AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে বিনোদন কেন্দ্রে উচ্ছেদ অভিযান



বরিশালে বিনোদন কেন্দ্রে উচ্ছেদ অভিযান

বরিশালের উজিরপুর উপজেলার  সাতলা ময়না শিশু পার্কে নির্মিত সব অবৈধ ঝুপড়ি ঘর ও অননুমোদিত স্থাপনা আগামী তিন দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। সোমবার (২২ জুন) দুপুরে পার্ক এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে এই নির্দেশনা দেওয়া হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সাতলা ময়না শিশু পার্কের ভেতরে নান্দনিক পরিবেশ নষ্ট করে অবৈধভাবে বেশ কিছু ঝুপড়ি ঘর গড়ে তোলা হয়েছিল। এসব ঘরে অসামাজিক ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা এবং দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।

সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও লেখালেখি হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

​ইউএনও’র নির্দেশনায় সোমবার দুপুরে পার্কটিতে অভিযান চালান উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল।
​অভিযানকালে পার্কের ভেতরে আইনবহির্ভূতভাবে গড়ে ওঠা ঝুপড়ি ঘরগুলোর সত্যতা পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে পার্ক কর্তৃপক্ষকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এসব অবৈধ স্থাপনা নিজস্ব দায়িত্বে সম্পূর্ণভাবে অপসারণ করার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে উচ্ছেদ না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল সাংবাদিকদের বলেন, "বিনোদনের নামে শিশু পার্কের ভেতর কোনো ধরনের অবৈধ স্থাপনা বা শৃঙ্খলা পরিপন্থী কাজ বরদাশত করা হবে না। পার্কের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে এবং জনস্বার্থে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।"
​অভিযান চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন উজিরপুরের সচেতন মহল।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!