AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৮ এএম, ২৬ মে, ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, হামলাগুলো ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছে এবং ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, “যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই মার্কিন বাহিনী নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, হামলাগুলো ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি হরমুজ প্রণালির নিকটে অবস্থিত এবং সেখানে ইরানের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়ে বলেছিল, স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে ঠিকই, তবে সংঘাত নিরসনে কোনো চূড়ান্ত চুক্তি এখনো “আসন্ন নয়”।

সবশেষ মার্কিন হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। নতুন এই উত্তেজনা সম্ভাব্য শান্তি আলোচনা ও ভবিষ্যৎ সমঝোতার ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!