AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবল ঝড়ে লন্ডভন্ড , নিহত ৮৯


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৪৮ পিএম, ১৪ মে, ২০২৬

প্রবল ঝড়ে লন্ডভন্ড , নিহত ৮৯

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত, বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ শক্তিশালী ঝড়ে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। সরকারি ত্রাণ সংস্থার বরাতে বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাজ্যটির ত্রাণ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, বুধবার (১৩ মে) সৃষ্ট প্রতিকূল আবহাওয়ায় এ প্রাণহানি ঘটে। নিহতদের পাশাপাশি ৫৩ জন আহত হয়েছেন এবং ১১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ৮৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৪ কোটিরও বেশি মানুষের বসবাসের এই রাজ্যে বর্ষার আগের গ্রীষ্মকালীন সময়ে এমন ঝড় ও বজ্রপাতের ঘটনা নিয়মিতভাবে ঘটে থাকে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতের আবহাওয়া অধিদপ্তর সাম্প্রতিক বছরগুলোতে বজ্রঝড় ও চরম আবহাওয়ার ঘটনা বাড়ার বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এসব দুর্যোগের মাত্রা বাড়ছে।

ত্রাণ কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!