AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, অন্য রাজ্যে কে কোথায় এগিয়ে?


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৩৬ পিএম, ৪ মে, ২০২৬

পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, অন্য রাজ্যে কে কোথায় এগিয়ে?

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু ও কেরালা এবং উত্তর-পূর্বাঞ্চলের আসাম ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতেও ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু রাজ্যে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি এগিয়ে রয়েছে, আবার কয়েকটি রাজ্যে আঞ্চলিক দলগুলোও প্রাথমিক গণনায় নিজেদের অবস্থান শক্ত করছে।

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৮০। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসনসংখ্যা ১১১।

তামিলনাড়ুতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৬৬ আসনে এগিয়ে আছে ডিএমকে। আর টিভিকে এগিয়ে আছে ৬১ আসনে। এ রাজ্যে এনডিএ জোট এগিয়ে আছে ৩৮ আসনে।

কেরালায় এগিয়ে আছে ইউডিএফ। দলটি ৫৯ আসনে এগিয়ে আছে। আর এলডিএফ এগিয়ে আছে ৪৭ আসনে। এনডিএ জোট এগিয়ে আছে ৬ আসনে। আসামে এনডিএ এগিয়ে আছে ৫০ আসনে। কংগ্রেস জোট এগিয়ে আছে ৩৫ আসনে।

কেন্দ্রশাসিত পদুচেরিতে এনডিএ পাঁচটি আসনে এগিয়ে আছে। ডিএমকে ও কংগ্রেস জোট এগিয়ে আছে তিনটি আসনে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!