AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজামুখী ফ্লোটিলা আটকাল ইসরায়েল, উত্তেজনা বৃদ্ধি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২১ এএম, ৩০ এপ্রিল, ২০২৬

গাজামুখী ফ্লোটিলা আটকাল ইসরায়েল, উত্তেজনা বৃদ্ধি

গাজা উপত্যকার দিকে অগ্রসর হওয়া আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে মাঝ সমুদ্রে থামাতে অভিযান শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী।

বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে এ পদক্ষেপ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র ও বহরের আয়োজকরা জানিয়েছেন। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই বহরে মোট ৫৮টি জাহাজ রয়েছে।

ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বহরটি ক্রিট দ্বীপের কাছে অবস্থান করছিল, যা গাজা থেকে শত শত নটিক্যাল মাইল দূরে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী তাদের মুখোমুখি হয়ে পথ পরিবর্তনের নির্দেশ দেয়। খবর টাইমস অব ইসরায়েলের।

ফ্লোটিলা আয়োজকদের প্রকাশিত এক ভিডিওতে শোনা যায়, এক ইসরায়েলি নৌ কর্মকর্তা জাহাজগুলোকে সতর্ক করে বলেন-‘আপনারা যদি গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চান, তবে স্বীকৃত পথ ব্যবহার করুন।

দয়া করে পথ পরিবর্তন করে ফিরে যান অথবা পোর্ট অব আসদদ বন্দরে আসুন।’ এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটক করা একটি জাহাজে ‘কনডম ও মাদক’ পাওয়া গেছে, যা বহরটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

এই বহরটি স্পেন থেকে যাত্রা শুরু করে এবং গাজায় প্রতীকী পরিমাণ মানবিক সহায়তা পৌঁছানোর ঘোষণা দেয়। তবে ইসরায়েল বরাবরই এমন উদ্যোগকে ‘প্রচারমূলক কৌশল’ বলে সমালোচনা করে আসছে।

অন্যদিকে মন্ত্রী ইসরায়েল কার্টজ বহরের অর্থায়ন বন্ধ করতে সংশ্লিষ্ট ক্রাউডফান্ডিং কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ২০০৭ সালে গাজায় ক্ষমতা নেওয়ার পর থেকে ইসরায়েল ও মিসর ওই অঞ্চলে অবরোধ আরোপ করে রেখেছে।

ইসরায়েল বলছে, অস্ত্র পাচার ঠেকাতে এই অবরোধ জরুরি, যদিও সমালোচকদের মতে এটি গাজার সাধারণ মানুষের ওপর ‘সমষ্টিগত শাস্তি।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!