AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পশ্চিমা প্রভাব কমছে

বহুমুখী বিশ্বে প্রবৃদ্ধির কেন্দ্র এখন গ্লোবাল সাউথ: পুতিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৮ পিএম, ২৮ এপ্রিল, ২০২৬

বহুমুখী বিশ্বে প্রবৃদ্ধির কেন্দ্র এখন গ্লোবাল সাউথ: পুতিন

পশ্চিমা দেশগুলো তাদের বৈশ্বিক প্রভাব ও আধিপত্য হারাচ্ছে, আর এর ফলে নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক  প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে উঠে আসছে দক্ষিণের দেশগুগলো, যা ‘গ্লোবাল সাউথ’ নামে পরিচিতি।‘ওপেন ডায়ালগ’ আন্তর্জাতিক ফোরামের অংশগ্রহণকারী ও অতিথিদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘পূর্বের পদ্ধতি এবং ব্যাবসা ও আন্তর্জাতিক সম্পর্কের প্রতিষ্ঠিত নিয়ম-কানুন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এর একটি কারণ হলো পশ্চিমা দেশগুলোর পদক্ষেপ যারা তাদের নেতৃত্বের অবস্থান হারাচ্ছে এবং নতুন প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য জায়গা করে দিচ্ছে।’

তার মতে, বর্তমানে বৈশ্বিক উন্নয়নের একটি জটিল কাঠামো গড়ে উঠছে যা বহুমেরুকেন্দ্রিক (মাল্টিপোলার)। এখানে সেই দেশগুলো প্রাধান্য পাচ্ছে যারা জাতীয় সার্বভৌমত্বের গুরুত্ব বোঝে এবং নিজেদের উন্নয়নের পথ স্বাধীনভাবে বেছে নিতে পারে।

পুতিন আরও বলেন, ‘স্পষ্টতই অন্য দেশের ক্ষতি করে কোনো দেশ একা উন্নতি করতে পারে না। আধুনিক বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় যৌথ উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

পুতিন যুক্তি দিয়ে বলেন, ‘সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং সব দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই একটি টেকসই ও ন্যায্য বৈশ্বিক উন্নয়ন মডেল গড়ে তোলা সম্ভব।’

সবশেষে তিনি বলেন, ‘বিশ্ব উন্নয়ন ব্যবস্থাকে এমনভাবে পরিচালিত করা জরুরি, যাতে পৃথিবীর যেকোনো স্থানের মানুষ সফল ভবিষ্যতের অধিকার পায়, নিজের পথ বেছে নিতে পারে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করতে পারে।’ সূত্র: তাস

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!