AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভ্লাদিমির পুতিন ইরানের প্রতি সমর্থন জানান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩৬ পিএম, ২৭ এপ্রিল, ২০২৬

ভ্লাদিমির পুতিন ইরানের প্রতি সমর্থন জানান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ওই বৈঠকে ইরানি জনগণ চলমান এই ‘‘কঠিন সময়’’ কাটিয়ে উঠবে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর আগে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল মস্কো।

এছাড়া উত্তেজনা প্রশমনের উপায় হিসেবে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় গচ্ছিত রাখার প্রস্তাবও বারবার দিয়ে আসছে ক্রেমলিন। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেনি।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরাগচিকে পুতিন বলেছেন, ‘‘আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছুই করব; যাতে আপনাদের এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থ রক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে শান্তি নিশ্চিত করা যায়।’’

পুতিন বলেন, গত সপ্তাহে আমি ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে একটি বার্তা পেয়েছি। আমি আপনাকে অনুরোধ করব তার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ পৌঁছে দেবেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের মতো রাশিয়াও তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়।

গত বছর রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে ইরান। এছাড়া ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে দুটি নতুন ইউনিট তৈরি করছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করেছে ইরান।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনের বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে আরাগচি বলেছেন, রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে হবে। পাশাপাশি তেহরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান তিনি। সূত্র: রয়টার্স।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!