AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:০২ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান—এমন দাবি করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম ‘কান’-এর বরাত দিয়ে বলা হয়, চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ায় লেবাননকে অন্তর্ভুক্ত করার শর্ত দিয়েছে তেহরান। একই সঙ্গে লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে আগ্রহী বলে উল্লেখ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া টানা সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই বিরতিকে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে নিতে শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের কথা ছিল।

এর আগে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে। তবে পরবর্তীতে তিনি সেই পোস্ট মুছে ফেলেন। এখন পর্যন্ত কোনো পক্ষের প্রতিনিধির ইসলামাবাদে পৌঁছানোর নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে নির্ধারিত সংলাপ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!