AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংলাপে যোগ দিতে ইসলামাবাদে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫১ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

সংলাপে যোগ দিতে ইসলামাবাদে যাচ্ছে ইরানি প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নিতে ইরানি প্রতিনিধি দল আজ (বৃহস্পতিবার) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা দিচ্ছে।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে প্রস্তাবিত কূটনৈতিক আলোচনায় অংশ নিতে ইরান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ও কূটনৈতিক উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তবুও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার প্রয়াস অব্যাহত রয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো ১৫ দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনার প্রক্রিয়া শুরু হয়, যা পরে সংশোধন করা হয়। ওই প্রস্তাবে ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা বলা হলেও ইরান ১৪ দিনের যুদ্ধবিরতির পাল্টা প্রস্তাব দেয় এবং পাশাপাশি ১০ দফা শর্তও যুক্ত করে।

এই প্রস্তাব বিনিময়ের ধারাবাহিকতায় পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে সংলাপ আয়োজন করা হয়েছে।

ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে আনতে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!