AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতে ৪ ইসরায়েলি সেনা নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২৭ এএম, ৩১ মার্চ, ২০২৬

লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতে ৪ ইসরায়েলি সেনা নিহত

লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চারজন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

সোমবার দক্ষিণ লেবাননে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানানো হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। অপর একজনের পরিচয় পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে সামরিক অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিজবুল্লাহর বন্দুকধারীদের হামলার মুখে পড়ে ইসরায়েলি সেনারা। খুব কাছ থেকে বন্দুকযুদ্ধ হয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

এ সময় হিজবুল্লাহর বেশ কয়েকজন যোদ্ধাও হতাহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি বাহিনী, তবে তাদের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি।

এদিকে সংঘর্ষ ঘিরে লেবাননে হতাহতের সংখ্যা ও পরিস্থিতি নিয়ে দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি তথ্য পাওয়া যাচ্ছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে বলে জানানো হয়েছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!