AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২২ পিএম, ৩০ মার্চ, ২০২৬

ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেন, এটি আমাদের যুদ্ধ নয়, এবং আমরা এতে জড়িয়ে পড়ব না। খবর আল-জাজিরার।

স্টারমার বলেন, ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং ওই অঞ্চলে আমাদের মিত্রদের সুরক্ষার জন্য যুক্তরাজ্য ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাজ্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে আমরা এই যুদ্ধে যোগ দেব না। তবে যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনাগুলোর ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

এছাড়া যুক্তরাজ্য ইরানের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!