AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি ইরানের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:০৫ এএম, ২০ মার্চ, ২০২৬

ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি ইরানের

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম জেরুজালেমে অবস্থিত ওই মন্ত্রণালয়ে এই হামলা চালানো হয়। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে শীর্ষ কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্যদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র সদস্যদের মৃত্যু এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা পরিচালনা করা হয়েছে।

তবে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার ঘটনায় দেশটির বহু নৌসদস্য নিহত হন বলে দাবি করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের এক বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়।

এ ধারাবাহিক ঘটনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!