AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানি নেতৃত্ব পতনের ঝুঁকি নেই: গোয়েন্দা রিপোর্ট


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৩৮ পিএম, ১২ মার্চ, ২০২৬

ইরানি নেতৃত্ব পতনের ঝুঁকি নেই: গোয়েন্দা রিপোর্ট

প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে বোমাবর্ষণ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারপরও ইরানের নেতৃত্ব এখনও সুসংহত রয়েছে। অদূর ভবিষ্যতে দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়ারও কোনো ঝুঁকি নেই।

সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে। এতে বলা হচ্ছে, বর্তমানে ইরানি ‘শাসনব্যবস্থা কোনো বিপদে নেই’। তারা ‘ইরানের জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে’ বলেও এতে উঠে আসে।

রয়টার্স জানিয়েছে, গত কয়েক দিনের মধ্যে সবশেষ এই গোয়েন্দা প্রতিবেদনটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে, সেটিই এই প্রতিবেদনে ফুটে উঠেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!