AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনায় ইরানের হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩০ এএম, ১১ মার্চ, ২০২৬

ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনায় ইরানের হামলা

ইসরায়েলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইসরায়েলের হাইফা শহরের তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি মজুদ ট্যাংকগুলো লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি তেলআবিবের কাছাকাছি একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ৩৩তম ধাপে এসব হামলা পরিচালিত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের তেল ডিপোতে হামলার জবাব হিসেবেই এই পাল্টা আঘাত হানা হয়েছে।

তবে হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্বাধীনভাবে কোনো তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।

সূত্র: আলজাজিরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!