AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের সাবমেরিনসহ ১৭ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৫৯ পিএম, ৪ মার্চ, ২০২৬

ইরানের সাবমেরিনসহ ১৭ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ধারাবাহিক অভিযানে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর জ্যেষ্ঠ মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত চার দিনে পরিচালিত সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইরানি নৌবাহিনীর সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অ্যাডমিরাল কুপার জানান, মার্কিন বি-১ ও বি-২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান ব্যবহার করে এসব অভিযান পরিচালনা করা হয়। তার ভাষায়, “যেসব লক্ষ্যবস্তু থেকে আমাদের বাহিনীর ওপর হামলার আশঙ্কা ছিল, সেগুলোকেই টার্গেট করা হয়েছে। এর অংশ হিসেবে একটি সাবমেরিনসহ ১৭টি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও দাবি করেন, আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান বাধা সৃষ্টি করছিল। সর্বশেষ অভিযানের পর এসব জলসীমায় বর্তমানে ইরানি নৌযান আর উপস্থিত নেই।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল এ অভিযান চালাচ্ছে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে এবং যুক্তরাষ্ট্র পরিচালনা করছে ‘অপারেশন এপিক ফিউরি’। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এ অভিযানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা এবং দুই শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

এদিকে অ্যাডমিরাল কুপার আরও জানিয়েছেন, গত চার দিনে ইরানের বিভিন্ন অঞ্চলে দুই হাজারেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।

সূত্র: সিএনএন

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!