ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধানের সদরদপ্তরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয় ও বিমান বাহিনীর শীর্ষ কমান্ডের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়েছে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রী ও বিমান বাহিনীর কমান্ড কাঠামোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

