AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদির তেল শোধনাগারে ড্রোন হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:২৯ পিএম, ২ মার্চ, ২০২৬

সৌদির তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে অগ্নিনির্বাপণ বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৌদি তেল অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ও রপ্তানিকারক কেন্দ্র হিসেবে পরিচিত রাস তানুরা স্থাপনাটির কার্যক্রম হামলার পর সতর্কতামূলকভাবে সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!