যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। তবে এই সিদ্ধান্ত ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
সোমবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, ২১ জানুয়ারি (২০২৬) থেকে কার্যকরভাবে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন নাগরিকরা প্রভাবিত হচ্ছেন, যারা তুলনামূলকভাবে বেশি সরকারি সহায়তা গ্রহণ করেন।
দূতাবাস জানিয়েছে, এই স্থগিতাদেশ সত্ত্বেও প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন করতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময়সূচি চালিয়ে যাচ্ছে।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে: https://shorturl.at/dFXZp
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

