AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের হামলায় ৪ শতাধিক তালেবান সদস্য নিহতের দাবি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪২ এএম, ২ মার্চ, ২০২৬

পাকিস্তানের হামলায় ৪ শতাধিক তালেবান সদস্য নিহতের দাবি

‘অপারেশন গজব লিল হক’ নামে পরিচালিত সামরিক অভিযানে চার শতাধিক আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। রোববার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।

পাকিস্তানের সর্বশেষ দেওয়া তথ্যমতে, অভিযানে মোট ৪১৫ জন নিহত এবং ৫৮০ জনের বেশি আহত হয়েছেন। একই সঙ্গে ১৮২টি তালেবান চেকপোস্ট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং আরও ৩১টি চেকপোস্ট নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় তালেবানদের ব্যবহৃত ১৮৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও ভারী আর্টিলারি অস্ত্র ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের অন্তত ৪৬টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

এই অভিযানের পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে নিহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পাকিস্তানের দেওয়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় আফগান তালেবানের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!