AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৭ এএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় নতুন ছাপানো মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনায় একাধিক যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (স্থানীয় সময়) সন্ধ্যায় বলিভিয়ার রাজধানী লা পাজের নিকটবর্তী এল আলতো শহরে এ দুর্ঘটনা ঘটে। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, বলিভিয়ান বলিভিয়ানো মুদ্রার নতুন নোট বহনকারী সেনাবাহিনীর হারকিউলিস সি-১৩০ কার্গো বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

বিমানবন্দরের কাছাকাছি অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মহাসড়কে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এল আলতো বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানটির ক্রু এবং কতজন সড়কে থাকা যানবাহনের আরোহী— তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা জানান, কার্গো বিমানটিতে মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার ফলে অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের আশপাশে ছড়িয়ে থাকা নোট সংগ্রহ করতে ভিড় করেন উৎসুক মানুষ।

তবে বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, বিমানটিতে থাকা নোটগুলো এখনও বৈধ মুদ্রা হিসেবে ব্যবহারের উপযোগী নয়। কারণ এসব নোটে সিরিয়াল নম্বর যুক্ত করা হয়নি।

এক বিবৃতিতে তিনি বলেন, “এই নোটগুলো এখনো পূর্ণাঙ্গ মুদ্রা নয়। সিরিয়াল নম্বর সংযুক্ত করার জন্যই সেগুলো কেন্দ্রীয় ব্যাংকে নেওয়া হচ্ছিল।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!