AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলে মোদি, স্বাগত জানালো নেতানিয়াহু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২১ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইসরায়েলে মোদি, স্বাগত জানালো নেতানিয়াহু

রাষ্ট্রীয় সফরে ইসরায়েলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৫ ডিসেম্বর) তার বিমান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুও উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু, তার স্ত্রী এবং মোদিকে একসঙ্গে হাসিমুখে দেখা গেছে। তারা পরস্পরকে আলিঙ্গনও করেন। এ সময় মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

মোদিকে স্বাগত জানালো নেতানিয়াহু

পরে নেতানিয়াহু মোদিকে নিয়ে মঞ্চে ওঠেন। সেখানে দুজন পাশাপাশি দাঁড়ানোর পর ইসরায়েলের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

মোদি এবং নেতানিয়াহু বিমানবন্দরেই একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন। এরপর তারা ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে যাবেন। সেখানে অবস্থিত ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আজ সন্ধ্যায় তার বক্তব্য দেওয়ার কথা আছে।


একুশে সংবাদ/ওজি

 

Link copied!