AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩২ এএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

ভারতের ঝাড়খণ্ডের চাতরা জেলায় সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

ডিজিসিএর তথ্যের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত একটি বিচক্রাফ্ট সি-৯০ মডেলের বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ২৩ মিনিট পর হঠাৎ করে বিমানটির সঙ্গে রাডার সংযোগ ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ডিজিসিএ জানায়, কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর জানা যায়, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে বারাণসীর প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বিমানটি রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়।

যাত্রী তালিকা অনুযায়ী, ওই এয়ার অ্যাম্বুলেন্সে দুইজন পাইলট, একজন রোগী, দুইজন পরিচর্যাকারী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিকসহ মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনাকবলিত বিমানটির নিবন্ধন নম্বর ছিল ভিটি-এজেভি।

ডিজিসিএ আরও জানায়, জেলা প্রশাসনের উদ্ধার ও অনুসন্ধানকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-এর একটি তদন্ত দল পাঠানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে জানা গেছে, গুরুতর দুর্ঘটনায় দগ্ধ ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়ার উদ্দেশ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হচ্ছিল। ওই ব্যক্তি প্রায় ৬৩ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!