ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। এ বিষয় নিয়ে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে বাংলাদেশ-মিয়ানমার বিভাগের প্রধান ও যুগ্ম সচিব বি শ্যাম তাকে জানান, হাদির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত জরুরি।
ভারতীয় সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের জন্য আগেভাগে কোনও পক্ষকে দায়ী করা উচিত নয় এবং এর পেছনের প্রকৃত ঘটনার অনুসন্ধান সম্পূর্ণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এ ঘটনায় বাংলাদেশে কিছু বিক্ষোভ ঘটে এবং চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা হয়। এই পরিস্থিতিতে দুই দেশের কূটনীতিকদের ডেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে।
ঢাকায় মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে মন্ত্রণালয়ে তলব করেন। এতে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশি নাগরিকদের ক্ষতির ঘটনা এবং ভিসা সেন্টারে ভাঙচুরের বিষয়ে প্রতিবাদ জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

