ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য শুরু করার আগেই বিভিন্ন দেশের কূটনীতিকরা গণহারে ওয়াকআউট করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে এ ঘটনা ঘটে।
নেতানিয়াহু মঞ্চে উঠতেই হল থেকে একের পর এক প্রতিনিধি বেরিয়ে যান। একসঙ্গে এতজন বেরিয়ে যাওয়ায় বেরোনোর পথে লম্বা লাইন তৈরি হয়। গত বছরের মতো এবারের অধিবেশনেও একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো।
তবে ওয়াকআউটের মধ্যেও মার্কিন প্রতিনিধিদল নেতানিয়াহুকে করতালি দেয়। এ সময় তিনি নীরবে দাঁড়িয়ে ছিলেন। হলে উপস্থিত ব্রাজিলীয় প্রতিনিধিদলকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক কেফিয়াহ পরে থাকতে দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়, সাধারণ পরিষদের প্রথম দিনেই নেতানিয়াহুর বক্তব্য ঘিরে বিক্ষোভের আশঙ্কায় আগেই প্রতিনিধিদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছিল।
এর আগে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের মিশন বিভিন্ন বিশ্বনেতাকে চিঠি পাঠিয়ে নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানায় এবং তাকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

