AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২৬ পিএম, ১৫ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসৌরিতে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জরুরি সেবা সংস্থার কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকাল ১১টার দিকে কানসাস সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাটলার মেমোরিয়াল বিমানবন্দর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোলের তথ্য অনুযায়ী, ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট নিয়ে ব্যক্তিমালিকানাধীন বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই অজ্ঞাত কারণে ফিরে আসার চেষ্টা করে। এরপর এটি একটি মহাসড়কের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে একটি মাঠে বিমানটির সম্পূর্ণ পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে আছে।

স্থানীয় শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে কোনো ধরনের সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তার ভাষায়, “সবকিছু বিবেচনায় এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।”

তিনি আরও জানান, বিমানটির মালিকানা এবং সংশ্লিষ্ট স্কাইডাইভার সংস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল নিউজিল্যান্ডে নকশা করা প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমান।

এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!