ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) ভোররাতে দেশটির বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। জানা গেছে, এটি ইরানের নবম দফা হামলা, যা রাতভর চলেছে।
সিএনএন জানিয়েছে, ইরানি গণমাধ্যমের বরাতে এমন তথ্য উঠে এসেছে। ইসরাইলের সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। পাশাপাশি বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইলি সেনারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে নিজ ভূমির দিকে অগ্রসর হতে দেখার পরই সারা দেশে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে।
এদিকে, ইসরাইলি বিমান বাহিনী জানায়, যেখানেই হুমকি রয়েছে, সেখানেই প্রতিরোধ ও পাল্টা আঘাতের কাজ চলছে।
ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে এবং নাগরিকদের আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ স.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

