AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাশ্রয়ী দামে পরিবেশবান্ধব অত্যাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর ও ফ্রিজার দিচ্ছে ভিসতা


Ekushey Sangbad
হাফিজ রহমান
১২:৫০ পিএম, ২৪ মে, ২০২৬

সাশ্রয়ী দামে পরিবেশবান্ধব অত্যাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর ও ফ্রিজার দিচ্ছে ভিসতা

ফ্রিজ কিনতে গেলে যে বিষয়গুলো বিবেচনা করবেন- ফ্রিজার বা ডিপ অংশ বড় হতে হবে, যাতে আলাদা ডিপ ফ্রিজের দরকার না হয়। ভেতরে জায়গা বেশি থাকতে হবে যাতে অধিক পরিমান খাবার-সবজি রাখা যায়। বিদ্যুত সাশ্রয়ী হতে হবে যাতে বিল কম আসে। সহজে ফ্রিজ নষ্ট হবে না, খাবারে দুর্গন্ধ হবে না। এরপর ভাবতে হবে টেকসই, পরিবেশ সুরক্ষা, জীবানুমক্ত ইত্যাদি বিষয়। এই সব বিবেচনায় বর্তমানে বাংলাদেশের এক নম্বর ফ্রিজের ব্র্যান্ড ভিসতা।

জানা গেছে, বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে ভিসতা অপেক্ষাকৃত কম দামে, টেকসই এবং উচ্চমানের ফ্রিজ, এসি ও টিভি তৈরি করছে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এসব পণ্য ইতিমধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করেছে।

ভিসতা’র বিক্রয় বিভাগ থেকে জানানো হয়েছে, বাজার বিশ্লেষণ এবং আন্তর্জাতিক মানদন্ড বিবেচনায় নিয়ে ভিসতা রপ্তানিমানের ফ্রিজ তৈরি করছে। যার মূল্য বাজারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী।  ফ্রিজ কেমন, সেটা নির্ভর করে এর কুলিং পাউয়ার এর উপর। এদিক থেকে ভিসতার কুলিং পারফরম্যান্স এক কথায় চমৎকার। ভিসতা ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয়ী, বিল অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম আসে।  মনকাড়া এবং নান্দনিক বিভিন্ন ডিজাইনের কারণে বাংলাদেশে ভিসতা রেফ্রিজারেটর দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।  

ভিসতা’র ব‍্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ জানান, ভিসতা রেফ্রিজারেটর ও ফ্রিজারে উন্নত প্রযুক্তির কম্প্রেসার ব্যবহার করা হয়। ফলে এটি খুব কম বিদ্যুৎ খরচ করে এবং কম ভোল্টেজেও চলে। বিদ্যুত চলে গেলে ভিসতা ফ্রিজার ১৫০ ঘন্টা পর্যন্ত কুলিং ধরে রাখে। এতে ১০০% ফুডগ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। যা তৈরি খাবারকে বিষাক্ত হতে দেয় না, খাবার সতেজ রাখে। ভিসতায় ব্যবহৃত অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রযুক্তি খাবারকে জীবাণুমুক্ত ও গন্ধহীন রাখে।  

ভিসতা ফ্রিজে কপার কনডেন্সার ব্যবহার করা হয়, যা ফ্রিজের স্থায়িত্ব বাড়ায় এবং খাবার, সবজি ও ফলমূলকে দ্রুত ঠান্ডা করে। ভিসতা রেফ্রিজারেটর ও ফ্রিজারে সিএফসি (CFC) মুক্ত পরিবেশবান্ধব R600a গ্যাস ব্যবহার করা হয়। ভিসতা ব্র্যান্ডের ফ্রিজ পরিবেশ ও ওজোন স্তরের কোনো ক্ষতি করে না।

ভিসতা রেফ্রিজারেটর ও ফ্রিজারে গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে। দৃষ্টিনন্দন  ও আকর্ষণীয় বিভিন্ন রঙের, ডিজাইনের কারণে এগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ভিসতা ফ্রিজের ক্রেতারা পাচ্ছেন কম্প্রেসারে দীর্ঘমেয়াদী সর্বোচ্চ ১২ বছরের গ‍্যারান্টি সুবিধা।

উল্লেখ্য, বাংলাদেশের বাজারের জন্য টেকসই এবং উচ্চমানের পন্য প্রস্তুত ও বাজারজাত করছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। গাজীপুরের চন্দ্রায় বাংলাদেশ হাইটেক পার্কে অবস্থিত ভিসতা’র কারখানা। বাংলাদেশেই উচ্চমানের ফ্রিজ, টিভি, এসি ও অন্যান্য ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুত করছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!