AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোয়াটসঅ্যাপে আসছে নতুন অনলাইন স্ট্যাটাস ফিচার


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩:১২ পিএম, ২৯ মে, ২০২৬

হোয়াটসঅ্যাপে আসছে নতুন অনলাইন স্ট্যাটাস ফিচার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার আনতে কাজ করছে, যার মাধ্যমে পরিচিত কেউ অনলাইনে আছেন কি না বা সর্বশেষ কখন সক্রিয় ছিলেন, তা সহজেই জানা যাবে। বর্তমানে এ তথ্য দেখতে হলে আলাদা করে প্রতিটি চ্যাটে প্রবেশ করতে হয়। নতুন ফিচার চালু হলে পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ হবে।

নতুন এই সুবিধার অংশ হিসেবে ‘কনট্যাক্টস হাব’ নামে একটি বিভাগ যুক্ত করা হচ্ছে। এতে বর্তমানে অনলাইনে থাকা পরিচিতদের তালিকা এবং সম্প্রতি অনলাইনে ছিলেন এমন ব্যক্তিদের তথ্য এক জায়গায় দেখা যাবে। ফেভারিট কনট্যাক্টসের তালিকাও আলাদাভাবে দেখানো হবে বলে জানা গেছে। এই ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপের সেটিংস বা প্রোফাইল অংশে যুক্ত থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আলাদা আলাদা চ্যাট না খুলেই দ্রুত জানতে পারবেন কারা অ্যাকটিভ আছেন।

তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার গোপনীয়তা নীতিতে কোনো পরিবর্তন আনবে না। যারা নিজেদের অনলাইন স্ট্যাটাস বা ‘লাস্ট সিন’ লুকিয়ে রাখবেন, তারা অন্যদের স্ট্যাটাসও দেখতে পারবেন না। বর্তমানে ফিচারটি শুধুমাত্র আইফোনের পরীক্ষামূলক সংস্করণে পরীক্ষা করা হচ্ছে। কবে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে বা অ্যান্ড্রয়েডে আসবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।

এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ ‘হোয়াটসঅ্যাপ প্লাস ’ নামে একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালুর পরিকল্পনাও করছে, যেখানে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। সব মিলিয়ে নতুন এই আপডেট চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ ও দ্রুত হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: খালিজ টাইমস

 

একুশে সংবাদ/ওজি

Link copied!