AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৭ পিএম, ২ মে, ২০২৬

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৬ জনের মধ্যে হাম ও এর লক্ষণ শনাক্ত হয়েছে।

শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে। এছাড়া একই সময়ে সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে অধিদপ্তর।

গত একদিনে নতুন করে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ২৪ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৫ হাজার ২১৮ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, একই সময়সীমায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ২৬ হাজার ৯১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৩ হাজার ২২৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!