AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামের উপসর্গে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৪৭


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪১ পিএম, ৩ এপ্রিল, ২০২৬

হামের উপসর্গে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৪৭

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার ( সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৭ শিশু। এ সময়ে মারা গেছে ৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা সামগ্রিক পরিস্থিতির উদ্বেগ বাড়াচ্ছে।

তবে পূর্বে প্রকাশিত তথ্য সংশোধন করে নিশ্চিত মৃত্যুর তালিকা থেকে ৫টি মৃত্যু বাদ দেওয়া হয়েছে। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার এসব মৃত্যু জাতীয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে অধিদপ্তর।

এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হামে আক্রান্ত আরও একজন রোগীর মৃত্যুর তথ্য সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!