AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৪ পিএম, ৩০ এপ্রিল, ২০২৬

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস

আগামী সাতদিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলের চার জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে নেত্রকোনায় চলমান বন্যার অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা সম্পর্কিত সাতদিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত হাওর অববাহিকা ও উজান অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী এ সময়ে ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সুরমা–কুশিয়ারা, ধনু–বাউলাই ও ভূগাই–কংসসহ প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

এ অবস্থায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হয়েছে। একই সঙ্গে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত কমে এলে নদ-নদীর পানি ধীরে ধীরে হ্রাস পেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২৭ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে কিছু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। এতে নেত্রকোনা ও হবিগঞ্জের হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে উত্তর-পূর্বাঞ্চল ও সংলগ্ন উজান এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!