AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৪ এএম, ২ জুন, ২০২৬

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা

ঢাকাসহ দেশের অন্তত ৪০ জেলায় তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। টানা কয়েকদিন বৃষ্টিহীন আবহাওয়ায় প্রচণ্ড রোদের তাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

প্রখর গরমে ঘর থেকে বাইরে বের হওয়াও কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। রাস্তায় লোকসমাগম কমে যাওয়ায় তাদের আয়ও কমে গেছে বলে জানিয়েছেন অনেকে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এবং মৌসুমি বায়ুর অগ্রগতির কারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ৫৪ মিলিমিটার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!