AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী আশঙ্কা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৭ পিএম, ১৩ মে, ২০২৬

মে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী আশঙ্কা

চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, ১৫ মে’র পর বঙ্গোপসাগরে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এর ফলে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।

একই সঙ্গে মে মাসজুড়ে দেশে কয়েক দফা কালবৈশাখী ও বজ্রঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে ৫ থেকে ৮ দিন বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে সারাদেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে কিছু অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও ঢাকা বিভাগেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে, মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে এবং তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠতে পারে।

নদ-নদীর পানি পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে পানি বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা কৃষিকাজের জন্য ইতিবাচক হলেও অতিবৃষ্টি ও ঝড়ো আবহাওয়া কিছু অঞ্চলে ক্ষতির কারণ হতে পারে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!