AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৫ পিএম, ৫ জুন, ২০২৬

তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা

ঢাকাসহ দেশের ৩৮ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি বছরে একদিনে এত বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের প্রভাব দেখা যাওয়ার ঘটনা এবারই প্রথম। মৌসুমি বায়ু এখনও দেশে প্রবেশ না করায় তীব্র গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলা ছাড়াও রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় এ তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিও অব্যাহত থাকতে পারে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণও হতে পারে।

সিনপটিক পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও যশোরে, ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!