AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বজ্রবৃষ্টির সম্ভবনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৭ এএম, ৪ জুন, ২০২৬

যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বজ্রবৃষ্টির সম্ভবনা

দেশের চার জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যেই দমকা হাওয়া, ঝড় ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

এদিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির কারণে আগামী দিনগুলোতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!