AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৫২ পিএম, ৩১ মে, ২০২৬

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রোববার (৩১ মে) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বাধিক ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের টেকনাফে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টিপাতের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় গরমের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!