AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪১ পিএম, ১ জুন, ২০২৬

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ৭ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারি বর্ষণের আশঙ্কাও করা হচ্ছে।

সোমবার  (১ জুন)সকালে প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!