AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০২:০৭ পিএম, ২৭ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সচেতন হই, পরিবর্তন আনি, সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএ’র রাইজআপ প্রকল্প-৫ এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএ’র সাধারণ সম্পাদক মলি বালার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকি, ওয়াইডব্লিউসিএ’র সভানেত্রী মারিয়া হালদার, রাইজআপ প্রকল্পের ইয়াং ওমেন লিড খ্রীষ্টিনা দিয়া বালা ও ফিওনা এষা সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার বলেন, “বাল্যবিবাহ হলে ছেলে বা মেয়ে উভয়েরই মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই আমাদের সবাইকে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং এ ধরনের সামাজিক ব্যাধিকে না বলতে হবে।”

ক্যাম্পেইনে রাইজআপ টিমের মাস্টার ট্রেইনাররা নাট্য উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। এছাড়া পিয়ার অ্যাডভোকেসির মাধ্যমে বাল্যবিবাহের কুফল, প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!