AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে পানি বন্দী ২শ পরিবারকে রক্ষা করলেন ইউএনও


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৫৩ পিএম, ৮ জুলাই, ২০২৬

বোয়ালখালীতে পানি বন্দী ২শ পরিবারকে রক্ষা করলেন ইউএনও

টানা ভারী বর্ষনের কারণে বোয়ালখালী পৌরসভা এলাকার পশ্চিম গোমদন্ডী ৮ ওয়ার্ডের প্রায় ২শত পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়ার থেকে উদ্ধার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।

পানিবন্দি মানুষের খবর জানতে পেয়ে বুধবার (৮ জুলাই) বিকালে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকাবাসীদের সাথে নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে এলাকাবাসী পানিবন্দি থেকে রক্ষা পায়।

ভুক্তভোগীরা বলেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজিরপুল এলাকায় সড়কের কালভার্ট ভরাট করে পানি নিষ্কাশনের প্রতিবন্ধতা সৃষ্টি করে প্রভাবশালী ব্যক্তি।

এসময় ভুক্তভোগীরা বাঁধা দেন এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। কিন্তু এর কোনও সমাধান হয়নি। ফলে বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধ হয়ে ১০টি বাড়ির প্রায় ২শত পরিবার জলাবদ্ধতার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, বালি দিয়ে কালভার্ট বন্ধ করে দেওয়ায় পানি নিস্কাশন হচ্ছে না। যার কারনে ২শত পরিবারের মানুষ বর্ষায় পানি বন্দি হয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে।

উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি পানি নিস্কাশনের ব্যবস্থা করে দেওয়ায়। আশা করি কালভার্ট পুরোটা পরিস্কার করে দিয়ে মানুষ আরো বেশি এর সুফল পাবে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন,অভিযোগ পাওয়ার পরপরই আমি সেই স্থানে যাই। দ্রুততার সঙ্গে মানুষের এ দুর্ভোগ নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।

তিনি আরো বলেন, যারা খাল ও কালভার্ট ভরাট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অবিলম্বে তা নিজ উদ্যোগে অপসারণ না করলে জনস্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!