AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে ফিরছে কাভিশ, সেপ্টেম্বরে কনসার্ট


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:০৭ পিএম, ২৯ মে, ২০২৬

বাংলাদেশে ফিরছে কাভিশ, সেপ্টেম্বরে কনসার্ট

দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার পর অবশেষে বাংলাদেশি ভক্তদের জন্য এলো সুখবর। নানা জটিলতায় আগে বাতিল হওয়া বহুল প্রতীক্ষিত কনসার্টটি নতুন করে আয়োজনের ঘোষণা দিয়েছে আয়োজকরা।

আগামী সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ–এর বিশেষ এই কনসার্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তাও শেয়ার করেছে আয়োজক কর্তৃপক্ষ।

সেখানে তারা জানান, সবাইকে ঈদ মোবারক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা জানি এই অপেক্ষা মোটেও সহজ ছিল না। এর আগে শো-টি বাতিল করতে হয়েছিল, যার কারণে আপনাদের মধ্যে অনেকেই কষ্ট পেয়েছেন, মন খারাপ করেছেন এবং অনিশ্চয়তায় ভুগেছেন। আমরা আপনাদের সেই অনুভূতি সম্পূর্ণ বুঝতে পারছি। আয়োজকরা আরও নিশ্চিত করেছেন যে, পরিস্থিতি কাটিয়ে তারা এবার আরও বড় পরিসরে ফিরে আসছেন। পূর্বের দেওয়া প্রতিশ্রুতি রাখতেই বাংলাদেশে পারফর্ম করতে আসছে ‘কাভিশ’।

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা আরও জানান, আপনাদের ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আরও জোরালোভাবে ফিরে আসছি-দেখা হচ্ছে এই সেপ্টেম্বরেই। এটি আয়েঅজন করছে প্রাইম ওয়েব কমিউনিকেশন। তবে সেপ্টেম্বরের কত তারিখ কনসার্টটি কোথায় অনুষ্ঠিত হবে সেটি এখনো নিশ্চিত করেনি আয়োজকরা।

এর আগে ৫ ডিসেম্বর ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের এই কনসার্টটি শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি না পাওয়ায় স্থগিত করার ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ভেন্যু প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র, শিল্পীদের পারিশ্রমিকসহ বিভিন্ন জটিলতা কাটিয়ে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। সে সময় দেশের পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট মহল থেকে অনুষ্ঠানটি পুনঃনির্ধারণের পরামর্শ দেওয়া হয়। তাই কনসার্টটি বাতিল নয়, বরং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানায় আয়োজকরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!