ফ্রান্সের কান শহরে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। মঙ্গলবার (১২ মে) বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ২৩ মে পর্যন্ত।
উৎসবের শুরুতেই নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নিজের স্টাইল ও উপস্থিতির মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
কানে পৌঁছে আলিয়া ভাট সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে তাকে প্যাস্টেল রঙের নকশাদার গাউনে দেখা যায়। সমুদ্রতীরবর্তী পরিবেশের সঙ্গে তার সাজের সমন্বয় ভক্তদের নজর কাড়ে।
হালকা মেকআপ ও পরিমিত স্টাইলিংয়ে অভিনেত্রীকে বেশ স্নিগ্ধ ও মার্জিত দেখাচ্ছিল বলে মন্তব্য করেছেন অনেকে। তার পোশাক, ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, তারকা ও সমালোচকদের উপস্থিতিতে এবারের কান উৎসব ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে। আর সেই আবহে আলিয়ার উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিনোদন বিশ্লেষকরা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

