AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ‘দম’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:১১ পিএম, ২৯ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে  ‘দম’

এবার  ‘দম’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ১০ এপ্রিল থেকে নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন সিনেমা হলে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রযোজক শাকিল জানান, নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে এক সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরে ‘দম’ মুক্তি দেওয়া হবে।

বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ বলেন, উত্তর আমেরিকার দর্শক বাংলা সিনেমাকে নতুন প্রাণ দিয়েছে। এটি আমাদের ৫৩তম পরিবেশনা। দর্শকদের ভালোবাসার কারণেই আমরা এতদূর আসতে পেরেছি।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাটিতে উঠে এসেছে বন্দিদশা থেকে পরিবারের কাছে বেঁচে ফেরার এক মানবিক আকুতি। সিনেমাটির একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং চরকি সহপ্রযোজিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।

বর্তমানে দেশের শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শিত হচ্ছে এই সিনেমাটি। এবার বিদেশের মাটিতেও প্রবাসী দর্শকদের মাতাতে প্রস্তুত নিশো-চঞ্চল অভিনীত এই চলচ্চিত্র। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন সিনেপ্লেক্সে চলছে সিনেমাটির শো।

Link copied!