AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:১৩ পিএম, ২৯ মার্চ, ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় জনরোষের মুখে পড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে তাকে দেখতে পেয়ে উপস্থিত জনতা ও একদল শিক্ষার্থী উত্তেজিত হয়ে ওঠে। এ সময় তার বিরুদ্ধে নানা স্লোগান ও বাগবিতণ্ডার সৃষ্টি হয়, যা একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরিস্থিতি অবনতি হলে স্থানীয়রা তাকে ঘিরে রাখে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, জনতার উত্তেজনার মুখে নিরাপত্তার স্বার্থে ফাহিমকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যালোচনা করছে বলেও তিনি জানান।

পুলিশ বলছে, ঘটনার বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!